দৈনিক দুরন্ত নিউজ 24  |  ই-পেপার  |  প্রিন্ট প্রকাশিত সময়: ২৪-১১-২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ণ  |  প্রকাশের তারিখ: Oct ২১, ২০২৬

আবুল হাসেম স্মৃতি টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ব্রাদার্স ভয়েস ক্লাব ও নবাবচর তরুণ সংঘ

আবুল হাসেম স্মৃতি টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ব্রাদার্স ভয়েস ক্লাব ও নবাবচর তরুণ সংঘ
আবুল হাসেম স্মৃতি টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ব্রাদার্স ভয়েস ক্লাব ও নবাবচর তরুণ সংঘ
স্টাফ রিপোর্টার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দিতে ঢাকার কেরানীগঞ্জের নবাবচরে আয়োজন করা হচ্ছে মরহুম আবুল হাসেম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আগামী ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, বিকেল ৩টা ৩০ মিনিটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ব্রাদার্স ভয়েস ক্লাব ও নবাবচর তরুণ সংঘ। ম্যাচটিতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপভোগের অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।