ফারহান আহমেদ হৃদয়
প্রকাশ : Oct 11, 2026 ইং

নিশ্ছিদ্র নিরাপত্তায় দেশে পৌঁছেছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ

নিশ্ছিদ্র নিরাপত্তায় দেশে পৌঁছেছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ

যশোর প্রতিনিধি : নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারত থেকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে রোটনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স বেনাপোল চেকপোস্টে পৌঁছে। পরে ইমিগ্রেশনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শূন্যরেখায় আনুষ্ঠানিকভাবে মরদেহটি বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ হস্তান্তরকে কেন্দ্র করে বেনাপোল চেকপোস্ট এলাকায় আগে থেকেই নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। শনিবার গভীর রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত চেকপোস্ট সড়ক ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। যশোর থেকেও অতিরিক্ত বিশেষ সৈনিক মোতায়েন করা হয়।

মরদেহবাহী অ্যাম্বুলেন্স সীমান্ত এলাকা ত্যাগ না করা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশে বিধিনিষেধ জারি ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার পর থেকেই বেনাপোল চেকপোস্ট সড়কে দফায় দফায় নিরাপত্তা মহড়া ও নজরদারি বাড়ানো হয়। সীমান্ত এলাকায় প্রবেশের বিভিন্ন পথে বিজিবির সদস্যরা অবস্থান নেন। রবিবার সকাল ৯টার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়। এ সময় কাস্টমস, বন্দর, ব্যাংক, সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদেরও চেকপোস্ট এলাকায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে স্বাভাবিক যাতায়াত, রোগী পরিবহনসহ বিভিন্ন অফিসিয়াল কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটে।

সংশ্লিষ্টরা জানান, প্রায় ছয় ঘণ্টার মতো সময় ধরে চেকপোস্ট এলাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বিশেষ করে বেনাপোল স্থলবন্দর, কাস্টমস, সিঅ্যান্ডএফ ব্যবসা ও ব্যাংকিং কার্যক্রমে এর প্রভাব পড়ে। একমাত্র পাসপোর্ট যাত্রী ছাড়া কাউকে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করতে দেওয়া হয়নি।

রোটনের মরদেহ ১১ অক্টোবর ভোর সাড়ে ৩টার দিকে কলকাতা থেকে পেট্রাপোল সীমান্তের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা হয়। মরদেহ সীমান্তে পৌঁছানোর পর যাতে দ্রুত ছাড়পত্র ও হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সে জন্য ভারতীয় অংশেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। একইভাবে বাংলাদেশ অংশে মরদেহ গ্রহণের জন্য স্বজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোরেই বেনাপোল চেকপোস্টে উপস্থিত থাকার ব্যবস্থা করা হয়।

সকাল ১০টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ভারতের হরিদাসপুর-পেট্রাপোল চেকপোস্ট হয়ে বেনাপোলের দিকে আসে। প্রয়োজনীয় ইমিগ্রেশন ও কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শূন্যরেখায় মরদেহ হস্তান্তর করা হয়। পরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে সংশ্লিষ্টরা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

নিশ্ছিদ্র নিরাপত্তায় দেশে পৌঁছেছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম

5

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

নেপালে আ'কস্মিক বন্যায় নি'হত ৯৫, নিখোঁজ ৪০৩

8

মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু বাংলাদেশের

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

কলাতিয়া–ঘাটারচর–মোহাম্মদপুর রুটে লেগুনা সার্ভিস চালুর দাবি

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

কেরানীগঞ্জে ৮২ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, টাকা চাইতে গেলে প

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

কেরানীগঞ্জে নিরাপত্তা নিয়ে শঙ্কা—১০ দিনে ৭ মরদেহ উদ্ধারে আতঙ

15

ইতালিতে বড় নিয়োগ, নেওয়া হবে ১ লাখ ৬৬ হাজার কর্মী

16

সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের নির্দেশ

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20