ফারহান আহমেদ হৃদয়
প্রকাশ : Oct 31, 2026 ইং

যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা-লুটপাট, নিখোঁজ গৃহকর্তা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার এক সাক্ষীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গভীর রাতে হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের নারী সদস্যদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটে, যাতে অন্তত পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে উপজেলার প্রত্যন্ত দৌলতপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে শাল্লা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের বাসিন্দা দুলাল মিয়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। মহান মুক্তিযুদ্ধে দুলাল মিয়ার বাবা মামুদ আলীসহ তাঁদের পরিবারের সাতজন সদস্য শহীদ হন। ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে দুলাল মিয়াসহ মোট ৩২ জন সাক্ষী জবানবন্দি দেন। পরবর্তীতে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর এই মামলার আসামি তোতা টেইলার্স ও জলিল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাত্তরে ৩৪ জনকে হত্যা, পাঁচ নারীকে ধর্ষণ, ৩১ জনকে অপহরণ, ১৪ জনকে নির্যাতন এবং ৩০টি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের আনুষ্ঠানিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর আসামিরা সম্প্রতি জামিনে মুক্ত হন।

হামলার শিকার দুলাল মিয়ার মেয়ে উজ্জ্বলা আক্তার জানান, তাঁর বাবা যুদ্ধাপরাধ মামলার সাক্ষী হওয়ার পর থেকেই পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। দুলাল মিয়া ও তাঁর জামাতা হেলাল মিয়া গ্রামের একটি দোকানে যৌথভাবে ব্যবসা পরিচালনা করেন। গত ২৩ অক্টোবর ওই দোকানে চুরির ঘটনা ঘটলে বিষয়টি শাল্লা থানাকে জানানো হয়। এর প্রেক্ষিতে ২৯ অক্টোবর বৃহস্পতিবার দিনের বেলায় পুলিশ তদন্তে গ্রামে আসে। তখন আসামিপক্ষের লোকজন গ্রামে পুলিশ আসার কারণ নিয়ে তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায় এবং পুলিশের সঙ্গেও উচ্চবাচ্য করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিশ্ছিদ্র নিরাপত্তায় দেশে পৌঁছেছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

মেসিকে ব্যালন ডি’অরের ভোট দেননি কেন, জানালেন মিসরীয় সাংবাদিক

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

কেরানীগঞ্জে ৮২ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, টাকা চাইতে গেলে প

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

শাক্তা ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আঃ কাইয়ুমের বাবার জানাজা

7

সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব : জামায়াত আমির

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

বদলে যাওয়া ক্যাম্পাস

13

ইতালিতে বড় নিয়োগ, নেওয়া হবে ১ লাখ ৬৬ হাজার কর্মী

14

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি, দুই জেলায় প্লাবনের শঙ্কা!

17

মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু বাংলাদেশের

18

সুদসহ কৃষিঋণ মওকুফে স্বস্তি ১৪ লাখ কৃষকের

19

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

20