ফারহান আহমেদ হৃদয়
প্রকাশ : Oct 31, 2026 ইং

নিজের আঁকা ছবি বিদ্যালয়কে উপহার দিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুনহা

নিজের হাতে আঁকা একটি নান্দনিক চিত্রকর্ম প্রিয় বিদ্যালয়কে উপহার দিয়েছে সুনামগঞ্জের হামিদ হালিমা মডেল বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাদিয়া তাবাসসুম মুনহা। শিক্ষার্থীর সৃজনশীল মনন ও শিল্পের প্রতি গভীর অনুরাগ প্রকাশ পাওয়া এই চিত্রকর্মটি সাদরে গ্রহণ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ক্ষুদে শিক্ষার্থীর এই অনন্য সৃষ্টিশীলতাকে অনুপ্রাণিত করতে চিত্রকর্মটি বিদ্যালয়ের প্রধান কার্যালয়ে (অফিস কক্ষে) স্থায়ীভাবে সংরক্ষণের বিশেষ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর পরিবেশে প্রধান শিক্ষক মো. জামাল হোসেনের হাতে নিজের আঁকা ছবিটি তুলে দেয় মুনহা। উপহার গ্রহণের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন আখন্দ ও সহকারী শিক্ষক তাকবীর হোসেন। মুনহার নিপুণ হাতে আঁকা চিত্রকর্মটি দেখে শিক্ষকরা তার কল্পনাশক্তি, অঙ্কনশৈলী এবং শিল্পচর্চার ভূয়সী প্রশংসা করেন।

শিক্ষার্থীর প্রতিভায় মুগ্ধতা প্রকাশ করে প্রধান শিক্ষক জামাল হোসেন বলেন, “পাঠ্যবইয়ের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুনহার আঁকা ছবিটি তার চমৎকার কল্পনাশক্তির প্রমাণ। তার এই সুপ্ত প্রতিভাকে সম্মান জানাতে এবং অন্য শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করতে চিত্রকর্মটি বিদ্যালয়ের কার্যালয়ে সংরক্ষণ করা হবে।” একই সঙ্গে তিনি মুনহার মেধার বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ বিষয়ে সহকারী শিক্ষক স্বপন আখন্দ বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যখন কোমলমতি শিশু-কিশোরদের একটি বড় অংশ অনলাইন গেম, টিকটক ও ফেসবুকসহ বিভিন্ন ভার্চ্যুয়াল মাধ্যমে অতিরিক্ত সময় অপচয় করছে, তখন মুনহার মতো একজন শিক্ষার্থীর এমন সৃষ্টিশীল প্রয়াস সত্যিই প্রশংসার দাবিদার। নিজের ভাবনা ও মননকে রঙ-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা তার মেধার গভীরতাকে তুলে ধরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

5

ঘোড়া থেকে ফেলে দেওয়া ও চুম্বন–বিতর্কে বারবার আলোচনায়, কে এই

6

যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা-লুটপাট, নিখোঁজ গৃহকর্

7

বাড়বে কি গার্মেন্টস শ্রমিকদের বেতন, শুরু হচ্ছে নতুন উদ্যোগ

8

আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলকে নিয়েই সব আলো

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

সংসারে সাশ্রয়ের চেষ্টা, শেষ হলো দেয়ালধসে মৃত্যুতে

11

২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি, দুই জেলায় প্লাবনের শঙ্কা!

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অধ্যাপক ইউনূসের অভ

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20