বরিশাল প্রতিনিধি দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন মোস্তাফিজ খোকন। স্থানীয় পর্যায়ে তাকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে বলে জানা গেছে।
ওয়ার্ডের জনপ্রতিনিধিত্ব, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশাকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় মেম্বার পদে মোস্তাফিজ খোকনের নাম আলোচনায় আসছে।
স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনে যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তিনি যেন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, সামাজিক সমস্যার সমাধান এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেন।